খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী বুশরা রহমান চৌধুরী নীলা। তাঁর বাড়ি পাবনার সুজানগর উপজেলার দাড়িয়াপুর গ্রামে। বাবার নাম মো. হাফিজুর রহমান। বুশরা কিডনি ক্যানসারে আক্রান্ত। বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর গত সোমবার ঢাকার গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়নি। তাঁকে বাঁচাতে হলে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করা প্রয়োজন। এ জন্য ২৫-৩০ লাখ টাকার প্রয়োজন। বুশরার ক্ষুদ্র ব্যবসায়ী বাবার পক্ষে এই পরিমাণ অর্থ জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি মেয়ের জীবন রক্ষায় সমাজের বিত্তশালী মহানুভব ব্যক্তিদের সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. হাফিজুর রহমান, চলতি হিসাব নম্বর ১৪০৮, ইসলামী ব্যাংক, কাশিনাথপুর শাখা, পাবনা। যোগাযোগ: ০১৭১২৫৪০৬৫৫।