খুলনা-বেনাপোল পথে দিনে দুবার চলবে ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-বেনাপোলের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী কমিউটার ট্রেনটি আগামীকাল বুধবার থেকে দিনে দুবার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুলনা রেলস্টেশন মাস্টার কাজী আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা রেলওয়ে সূত্র জানায়, নতুন সময়সূচিতে ১ মার্চ থেকে প্রতিদিন সকাল ৬টায় খুলনা থেকে ট্রেনটি ছাড়বে। যশোর পৌঁছাবে সকাল সাড়ে ৭টায়। আর বেনাপোল পৌঁছাবে সকাল সাড়ে ৮টায়। ট্রেনটি আবার বেনাপোল থেকে সকাল ৯টায় যাত্রী নিয়ে রওনা হয়ে খুলনায় পৌঁছাবে বেলা ১১টা ৪০ মিনিটে।
একইভাবে ট্রেনটি আবার দুপুর ১২টা ১০ মিনিটে খুলনা থেকে রওনা হয়ে যশোর পৌঁছাবে বেলা দেড়টায় আর বেনাপোল পৌঁছাবে বেলা আড়াইটায়। ট্রেনটি আবার বেনাপোল থেকে যাত্রী নিয়ে বেলা সাড়ে ৩টায় রওনা হয়ে যশোর পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায় আর খুলনায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।