খুলনা মেডিকেলে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসককে মারধর করার প্রতিবাদে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবারও তাঁরা কাজে যোগ দেননি। এদিকে হাসপাতালের ওয়ার্ডগুলোতে ইন্টার্নি চিকিৎসকেরা না থাকায় ভর্তি থাকা রোগীরা চরম বিপাকে পড়েছে। চারজন রেজিস্ট্রার চিকিৎসক বিভিন্ন ওয়ার্ডে সেবা দিতে হিমশিম খাচ্ছেন। মেডিকেলের ইন্টার্নি চিকিৎসক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে গতকাল শুক্রবার সকালে হাসপাতালে পরিষদের সভা হয়। সভায় রোগীর আত্মীয়দের হাতে গত বৃহস্পতিবার হাসপাতালের সহকারী রেজিস্ট্রার রফিকুল ইসলাম লাঞ্ছিত হওয়ার প্রতিবাদ ও বিচার দাবি করা হয়। ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইন্টার্নি চিকিৎসকেরা আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।