খুলনা শহর রক্ষা বাঁধ দ্রুত নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা শহর রক্ষা বাঁধ স্থায়ীকরণ এবং অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে গতকাল স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’-এর আয়োজনে বেলা ১১টায় নগরের ডেল্টার ঘাটে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো
খুলনা শহর রক্ষা বাঁধ স্থায়ীকরণ এবং অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে গতকাল স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’-এর আয়োজনে বেলা ১১টায় নগরের ডেল্টার ঘাটে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো

শুধু রাজনৈতিক সদিচ্ছার অভাবেই খুলনা শহর রক্ষা বাঁধের স্থায়ী নির্মাণকাজ হয়নি। অবিলম্বে রাজনৈতিক ভেদাভেদ ও বৈষম্য ভুলে খুলনা শহর রক্ষায় বাঁধের স্থায়ীকরণ এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে।
খুলনা শহর রক্ষা বাঁধ স্থায়ীকরণ ও অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’-এর আয়োজনে বেলা ১১টায় নগরের ডেল্টার ঘাটে এ মানববন্ধন হয়।
সংগঠনের আহ্বায়ক কুদরত-ই-খুদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের সদস্যসচিব মহেন্দ্র নাথ, খুলনা শিল্প ও বণিক সমিতির পরিচালক গোপী কৃষাণ মুন্ডা, লেবার পার্টির লোকমান হাকিম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মফিদুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুন্সি মাহাবুব আলম প্রমুখ।