খুলনা শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণ কাজের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন গতকাল বুধবার দুপুরে খুলনা শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ ল্যান্ডিং ক্রাফট ভেসেল পার্সোনেল (এলসিভিপি) নির্মাণকাজের উদ্বোধন করেছেন। শিপইয়ার্ড কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর জন্য নির্মিতব্য জাহাজটির নির্মাণকাজ উদ্বোধনকালে জেনারেল মুবীন বলেন, নদীমাতৃক বাংলাদেশে সেনাবাহিনীর জন্য নৌপথের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাহিনীর বিভিন্ন আকারের ল্যান্ডিং ক্রাফট প্রয়োজন হয়, যেন প্রয়োজনের সময় সেনা ও সরঞ্জাম দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো যায়। আর খুলনা শিপইয়ার্ড নিঃসন্দেহে সে প্রয়োজন মেটাতে সক্ষম।১৯ দশমিক ৭৫ মিটার দীর্ঘ এবং সাত মিটার প্রস্থের এলসিভিপি যুদ্ধকালে বাংলাদেশ সেনাবাহিনী নৌপথে সেনা ও যুদ্ধের সরঞ্জাম বহনে ব্যবহার করবে। এক বছরের মধ্যে জাহাজটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে পারবে বলে আশা করছে শিপইয়ার্ড কর্তৃপক্ষ। সেনাপ্রধানের সঙ্গে এসিএনএস (্এম) কমোডর এ এস এম এ বাতেন, খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর রিয়াজ উদ্দিনসহ ঊর্ধ্বতন সেনা ও খুলনার বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।