খুলনা শিপইয়ার্ডের তৈরি কনটেইনারবাহী জাহাজের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনটেইনারবাহী জাহাজ তৈরি করেছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড। গতকাল এমভি উত্তরণ এক্সপ্রেস নামের জাহাজটি আনুষ্ঠানিকভাবে পানিতে নামানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান  l প্রথম আলো
কনটেইনারবাহী জাহাজ তৈরি করেছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড। গতকাল এমভি উত্তরণ এক্সপ্রেস নামের জাহাজটি আনুষ্ঠানিকভাবে পানিতে নামানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান l প্রথম আলো

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) জন্য প্রথম কনটেইনারবাহী জাহাজ তৈরি করেছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড। গতকাল রোববার এমভি উত্তরণ এক্সপ্রেস নামের জাহাজটি আনুষ্ঠানিকভাবে পানিতে ভাসানো হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান, সহকারী নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল এস এ এম এ আবেদীন ও খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর কে কামরুল হাসান।
নদীর প্রতি গভীর ভালোবাসার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে শাজাহান খান বলেন, ‘নদীই আমাদের প্রাণ। এই নদীকে ভালোবেসে কবি-সাহিত্যিকেরা অনেক গান–কবিতা রচনা করে গেছেন। আর সেই নদীকেই বিভিন্নভাবে হত্যা করা হচ্ছে।’
এমভি উত্তরণ জাহাজটির দৈর্ঘ্য ৭৬ মিটার, প্রস্থ ১৫ মিটার, গভীরতা ৭ মিটার, ড্রাফট ৩ দশমিক ৮০ মিটার, ধারণক্ষমতা ১৫৮টি কনটেইনার, গতি ১০ নটিক্যাল মাইল, জাহাজটির ওজন তিন হাজার ৫৭০ মেট্রিক টন। নৌপরিবহন মন্ত্রণালয় বিআইডব্লিউটিসির জন্য দুটি জাহাজ নির্মাণকাজের দায়িত্ব খুলনা শিপইয়ার্ডকে দেয়।