খুলনা সিটির বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) ২০১৫-১৬ অর্থবছরের জন্য ৪২২ কোটি ৬০ লাখ ৭৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মেয়র মনিরুজ্জামান গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন। মেয়র বলেন, প্রস্তাবিত বাজেটে নতুন কোনো কর আরোপের প্রস্তাব করা হয়নি। বকেয়া পৌরকর আদায়, নবনির্মিত সব স্থাপনার ওপর হালনাগাদ কর ধার্য এবং নিজস্ব আয়ের উৎস সম্প্রসারণের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে।