খুলনা হাইওয়ে পুলিশের পাঁচ সদস্যকে বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুষ নেওয়ার অভিযোগে খুলনার খর্নিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাঁচ সদস্যকে প্রত্যাহার করে রাজবাড়ীর দৌলতদিয়ায় গতকাল বুধবার বদলি করা হয়েছে।
খুলনা হাইওয়ে পুলিশের কাটাখালী থানার একটি সূত্র জানায়, খর্নিয়া হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দ্বীন মোহাম্মদ ও আব্বাস আলী এবং তিন কনস্টেবল ১৪ জুলাই চুকনগর-সাতক্ষীরা মহাসড়কের চারা বটতলা স্থানে দায়িত্ব পালন করছিলেন। ওই সময় হাইওয়ে পুলিশের টাস্কফোর্স টিম ওই সড়ক দিয়ে যাচ্ছিল। তারা দেখতে পায় পাঁচ সদস্য মোটরযানের কাগজপত্র পরীক্ষাসহ নানা অজুহাতে যানবাহনের চালকদের কাছ থেকে টাকা আদায় করছেন। ওই দলের প্রতিবেদনের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাঁচ সদস্যকে সরিয়ে নেয়।