খুলনায় অনলাইন টেলিভিশন চালু করতে যাচ্ছে জেলা প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় উন্নয়ন মেলায় সরকারি-বেসরকারি যেসব দপ্তর জনগণকে সেবা দিয়ে যাচ্ছে, তাদের সেবার বিষয়ে তথ্য সংগ্রহ করে খুলনা জেলা প্রশাসন একটি অনলাইন টেলিভিশন চালু করতে যাচ্ছে। khulnatv.com নামের এই টেলিভিশনে জনগণ জানতে পারবে কোন দপ্তরে কী কী সেবা দেওয়া হয়।

গতকাল বুধবার দুপুরে খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত উন্নয়ন মেলা-২০১৭ উপলক্ষে এসডিজি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে এক সেমিনারে সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক নাজমুল আহসান এ কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে খুলনা-২ আসনের সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান বক্তব্য দেন।