প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ধিত ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার আধাবেলা দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন খুলনা নগরের ব্যবসায়ীরা। ধর্মঘটের কারণে নগরের সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান দুপুর পর্যন্ত বন্ধ ছিল।
গতকাল সকাল ছয়টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত ধর্মঘট চলে। পাশাপাশি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের পিকচার প্যালেস মোড়ে ব্যবসায়ীরা সমাবেশ করেন।
সমাবেশে ব্যবসায়ী নেতারা বলেন, বর্ধিত ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে এর আগে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এ অবস্থায় প্রতিবাদ হিসেবে আজ আধা বেলা ধর্মঘট পালন করা হচ্ছে।