খুলনায় আগামী বছরই পাইপলাইনে গ্যাস পাওয়ার আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরে সঞ্চালন লাইনের অনুমোদন পাওয়া গেলে আগামী বছর খুলনার মানুষ পাইপলাইনের মাধ্যমে গ্যাসসুবিধা পাবে বলে জানিয়েছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান বলেন, খুলনায় গ্যাস আসার ব্যাপারে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। কোন লাইন ব্যবহার করলে গ্যাস সঞ্চালনে সমস্যা হবে না, তা নিয়ে সমীক্ষা হচ্ছে। আশা করছি, চলতি বছরের মধ্যে গ্যাস সঞ্চালন লাইনের কাজের অনুমোদন পাওয়া যাবে। এর অনুমোদন হলে আগামী বছর থেকেই খুলনায় গ্যাস সরবরাহ শুরু হবে। গ্যাস সরবরাহ শুরু হলে এ এলাকার শিল্পকারখানা থেকে শুরু করে সবক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে বলে মনে করেন তিনি।