খুলনায় কলেজছাত্র সোহেল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় বিএল কলেজের ছাত্র সোহেল হত্যা মামলার অন্যতম আসামি রোহান ফারাজীকে (২৩) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গতকাল খুলনা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুক্ত রায় চৌধুরী এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) এখলাছুর রহমান ফুলতলা থানার দামোদর সুন্নতিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন।
জেলা গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে সোহেল হত্যাকাণ্ডে রোহান জড়িত থাকার কথা স্বীকার করেন। স্বীকারোক্তি অনুসারে সোহেল হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা এবং হত্যাকাণ্ডে অংশ নেওয়া আসামি পারভেজের রক্তমাখা গেঞ্জি ফুলতলার শীতপাশাডাঙা গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়।
সোহেল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুক্ত রায় চৌধুরী জানান, এই মামলায় গত ৯ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া আসামি আহসান ওয়াহিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি মোতাবেক রোহানকে গ্রেপ্তার করা হয়।
২০১৩ সালের ১৬ জুলাই রাতে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বিএল কলেজের ছাত্র সোহেলকে হত্যা করে ফুলতলা রেলস্টেশনের কাছে ডোবার পাশে লাশ ফেলে যায়। এই ঘটনার পরের দিন সোহেলের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন।