খুলনায় দুই দিনব্যাপী কর্মশালা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে খুলনার সিএসএস আভা সেন্টারে ‘শিশু সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এতে জেলা ও উপজেলার ৩০ জন গণমাধ্যমকর্মী অংশ নিচ্ছেন।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করেন বিভাগীয় তথ্য অধিদপ্তরের উপপরিচালক জিনাত আরা আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক মীর মাসরুর জামান, ইউনিসেফের শিশু সুরক্ষাবিষয়ক কর্মকর্তা জামিল হোসেন, ওয়ার্ল্ড ভিশনের চাইল্ড সেফটিনেট প্রকল্প পরিচালক প্রভাষচন্দ্র বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথি জিনাত আরা আহমেদ বলেন, ‘আমরা যে যেভাবে কাজ করছি, সেই কাজের জায়গায় যদি আমরা আন্তরিক হই, তাহলে সমাজে শিশুদের অধিকার বাস্তবায়ন সম্ভব।’
আব্দুল কাইয়ুম বলেন, ‘আমাদের সমাজে কন্যাশিশু, নারীরা নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছে। বিশেষ করে, আইন লঙ্ঘন করে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে। আর এর সঙ্গে জড়িত রয়েছে সমাজের প্রভাবশালী কিছু লোক। এ কারণে আইনের ফাঁক গলিয়ে তারা বের হয়ে আসছে।