খুলনায় নগর ভবন ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন এলাকায় সব শ্রেণির ট্রেড লাইসেন্স ফি বাড়ানোর প্রতিবাদে সিটি করপোরেশন ভবন ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপ ও ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করেন।
ঘেরাও কর্মসূচিতে বক্তারা বলেন, খুলনা সিটি করপোরেশন এলাকায় সব শ্রেণির ব্যবসায়ী ও মংলা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে। যা খুলনার ব্যবসায়ীদের জন্য চরম বোঝা হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা আরও বলেন, বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু তারপরও ফি কমানো হয়নি। এ নিয়ে খুলনার ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপের মহাসচিব ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সে সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মালিক গ্রুপের সাবেক মহাসচিব ওয়াহিদুজ্জামান খান, ব্যবসায়ী নেতা এস এম আকবর হোসেন, আবদুল গফ্ফার, আসাদুজ্জামান, কাজী গোলাম ফারুক, নুরুল ইসলাম খান, হাফিজুল ইসলাম প্রমুখ।