খুলনায় পাঁচ দিনব্যাপী কম্পিউটার মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় পাঁচ দিনব্যাপী কম্পিউটার মেলা শুরু হয়েছে। শহরের জলিল টাওয়ার মার্কেটে খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি এই মেলার আয়োজন করেছে।
আয়োজক সূত্র জানিয়েছে, মেলা ৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলা উপলক্ষে বিশেষ ছাড়ে কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ বিক্রি করা হবে। মেলায় ৮৫টি স্টল রয়েছে এবং প্রতিদিন কুইজ প্রতিযোগিতা থাকবে।
গতকাল দুপুরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন খুলনা-২ আসনের সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান। খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ শাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা শিল্প ও বণিক সমিতির সভাপতি কাজি আমিনুল হক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গিয়াস উদ্দিন, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি ও বেসিসের সভাপতি মোস্তফা জব্বার প্রমুখ।