খুলনায় বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরের খালিশপুরে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি।

আজ শুক্রবার বেলা তিনটায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, খুলনা থেকে যশোর যাওয়ার পথে বিআরটিসির একটি বাস খালিশপুরে বিজিবি ক্যাম্পের প্রধান ফটকের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও তিন আরোহী নিহত হয়। পুলিশ লাশগুলো উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছেন।