খুলনায় বিজিবির আটক পাখি বন বিভাগে হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বেনাপোলে বিজিবির আটক করা বিভিন্ন প্রজাতির ৫০টি বন্য পাখি বন বিভাগে হস্তান্তর করা হয়েছে৷ খুলনার গোয়ালখালীতে ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন দপ্তরের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান গতকাল বুধবার দুপুরে খুলনা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রতিনিধি মফিজুর রহমান চৌধুরীর কাছে এগুলো হস্তান্তর করেন।
বেনাপোলের পুটখালী মহিষডাঙ্গা গ্রাম থেকে কাঠের বাক্সে করে নিয়ে যাওয়ার সময় গত রোববার বিজিবির একটি টহল দল পাখিগুলো উদ্ধার করে। পাখি বহনকারী লোকটি টহল দলকে দেখে বাক্সগুলো ফেলে পালিয়ে যান। পাখিগুলোর মধ্যে রয়েছে দুটি বিদেশি কাকাতুয়া ও ৪৮টি বিভিন্ন প্রজাতির টিয়া।