খুলনায় বিবাহ মেলা কাল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্পেল বার্ড ও আর্টিজমের যৌথ উদ্যোগে খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিবাহ মেলা। কাল বুধবার বেলা তিনটায় নগরের হোটেল ক্যাসল সালামে এই মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক নজমুল আহসান। ব্যতিক্রমী এই বিবাহ মেলা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
গতকাল সোমবার ওই হোটেলে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় আয়োজক কমিটি। খুলনায় দ্বিতীয়বারের মতো এ মেলা আয়োজন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিবাহ অনুষ্ঠানের ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, এডিটিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, স্টেজ ডিজাইন, লাইটিংসহ বিভিন্ন সৃজনশীল কাজের চিত্র ও বর্ণনা উপস্থাপন করা হবে।