খুলনায় শুরু দুই দিনের আলোকচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের শিববাড়ি মোড়ে খুলনা পাবলিক হল (জিয়া হল) প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা। খুলনা ফটোগ্রাফি গ্যালারি (কেপিজি) প্রথমবারের মতো এই প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করেছে। উন্মুক্ত ক্যাটাগরিতে দেশের বিভিন্ন প্রান্তের ১৬০ জন আলোকচিত্রীর ১৯০টি আলোকচিত্র দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী।
গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আলোকচিত্রের মাধ্যমে দেশের নানা প্রান্তের মানুষের জীবনচিত্র, ঋতুবৈচিত্র্য, সংস্কৃতি, প্রকৃতির অপরূপ দৃশ্যাবলি—সবকিছুই ফুটিয়ে তোলা সম্ভব। তিনি প্রদর্শনীতে স্থান পাওয়া বিভিন্ন আলোকচিত্রকে একেকটি ইতিহাস উল্লেখ করে বলেন, খুলনা নগরেও অনেক ঐতিহ্যবাহী স্থাপনা আছে। সেগুলোও আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা প্রয়োজন।