খুলনায় শ্রমিকদের লাঠিমিছিল ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিমালিকানায় মিল হস্তান্তরের প্রতিবাদে খুলনার রাষ্ট্রায়ত্ত আলিম জুট মিলের শ্রমিকেরা লাঠি হাতে মিছিল করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শ্রমিকেরা মিলগেট থেকে মিছিলটি বের করেন। এরপর খুলনা-যশোর মহাসড়কসহ মিল এলাকা প্রদক্ষিণ শেষে মিছিলটি ওই মিলগেটে এসে সমাবেশ করে।
এতে সভাপতিত্ব করেন আলিম জুট মিল ব্যক্তিমালিকানায় হস্তান্তর প্রতিরোধ কমিটির আহ্বায়ক আবদুর রশীদ। সমাবেশে বক্তব্য দেন আলিম জুট মিলের সিবিএর সভাপতি আবদুস সালাম জমাদ্দার, মোজাম্মেল হক, আবদুর হামিদ, সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, মিলটি ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হলে শ্রমিক-কর্মচারীরা পরিবারের সদস্যদের নিয়ে অর্ধাহারে-অনাহারে দিনযাপন করবেন। জীবন দিয়ে হলেও শ্রমিক-কর্মচারীরা এ মিলকে ব্যক্তি মালিকানায় নিতে দেবে না।