খুলনায় সংঘর্ষের আশঙ্কায় সমাবেশে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগর বিএনপির কার্যালয়ের সামনের এলাকা ও আশপাশে আজ শনিবার দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদ প্রথম আলো ডটকমকে জানান, স্বেচ্ছাসেবক দলের দুটি পক্ষ একই জায়গায় সমাবেশ করার জন্য মহানগর পুলিশের কাছে আবেদন জানিয়েছে। তাই সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকা ও আশপাশে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।