খুলনায় ১২ দিনব্যাপী নাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নাট্য নিকেতন আয়োজিত নাট্যোৎ​সব উপলক্ষে গতকাল নগরীতে শোভাযাত্রা বের করা হয়। ছবিটি হাদিস পার্কের সামনে থেকে তোলা l প্রথম আলো
খুলনা নাট্য নিকেতন আয়োজিত নাট্যোৎ​সব উপলক্ষে গতকাল নগরীতে শোভাযাত্রা বের করা হয়। ছবিটি হাদিস পার্কের সামনে থেকে তোলা l প্রথম আলো

‘সাম্প্রদায়িকতার শৃঙ্খল আমরা ভাঙবোই...’ স্লোগানে খুলনায় ১২ দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। খুলনা নাট্য নিকেতনের আয়োজনে নাট্য নিকেতন মঞ্চে (সোসাইটি সিনেমা হল) এই উৎসবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও যশোরের ১২টি সংগঠন অংশ নিচ্ছে।
গতকাল শনিবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ও খুলনা-৪ আসনের সাংসদ এস এম মোস্তফা রশিদী সুজা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যোৎসবের সদস্যসচিব এম এন হাসান কচি, নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান প্রমুখ।
গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় সাতক্ষীরার দীপালোক একাডেমি রক্তবীজ নাটক মঞ্চস্থ করে। আয়োজক সূত্র জানিয়েছে, আজ রোববার খুলনার নগর নাট্যদল পরিবেশন করবে সোনাই-মাধব, ১৯ ডিসেম্বর খুলনার মির্জাপুর যুব সংঘ চারদিক যুদ্ধ, ২০ ডিসেম্বর খুলনার প্রতিনিধি নাট্যসংগঠন পরিবেশন করবে লজ্জা, ২১ ডিসেম্বর খুলনার বয়রায় সংগঠন দ্রোহী পরিবেশন করবে শকুন সমাচার, ২২ ডিসেম্বর দৌলতপুরের বিয়নমনি থিয়েটার করবে কাক চরিত্র, ২৩ ডিসেম্বর যশোরের বিবর্তন মঞ্চস্থ করবে পেজগী, ২৪ ডিসেম্বর খুলনার মুন থিয়েটার করবে বর্ণ চোর ও স্বাধীনতা কেন কাঁদে, ২৫ ডিসেম্বর বাগেরহাটের গণসংস্কৃতি বিকাশকেন্দ্র সুবচন নির্বাসনে নাটকটি পরিবেশন করবে, ২৬ ডিসেম্বর খুলনার মঞ্চকথা করবে বাসন, ২৭ ডিসেম্বর খুলনার মঞ্চ সৈনিক করবে অতৃপ্ত আত্মার ক্রন্দন ও ২৮ ডিসেম্বর সমাপনী দিনে খুলনা নাট্য নিকেতন পরিবেশন করবে নাটক শাস্তি। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে নাটক শুরু হবে।