খুলনায় ৩ অক্টোবর ব্যবসায়ীদের ধর্মঘট আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে আগামী ৩ অক্টোবর খুলনা নগরের সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে আধা বেলা ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা।
গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
৩ অক্টোবর সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকান বন্ধ রেখে নগরের পিকচার প্যালেস মোড়ে সমাবেশ করবেন তাঁরা। পরে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খুলনা শিল্প ও বণিক সমিতির সহসভাপতি সাইফুল ইসলাম বলেন, বর্ধিত ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন, প্রতীকী অনশন ও নগর ভবন ঘেরাও কর্মসূচি পালন করা হয়। কিন্তু এরপরও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এ অবস্থায় ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে ৩ অক্টোবর আধা বেলা ধর্মঘট এবং দুপুরে সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।