খুলনার আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ২০০ জন শিক্ষার্থী অংশ নেয় খুলনা অঞ্চলের ভাষা প্রতিযোগে। গত ১১ এপ্রিল। খুলনা জেলা স্কুল। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয় সকাল নয়টায়। ভাষা প্রতিযোগ পরীক্ষার পর শুরু হয় কুইজ, প্রশ্নোত্তর পর্ব।

আমার একটি প্রশ্ন আছে
আমার একটি প্রশ্ন আছে

উৎসবে উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের জবাব দেন জিলা স্কুলের প্রধান শিক্ষক মালেকা বেগম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অনিরুদ্ধ কাহালি, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান শেখ রাজিকুল ইসলাম, বিএল কলেজের বাংলা বিভাগের শিক্ষক শঙ্কর কুমার মল্লিক, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজের পরিচালক বিনয় বর্মণ, ভাষা প্রতিযোগের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারিক মনজুর এবং বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান।