খুলনার কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনীর নিবন্ধন

খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে উৎসব ও পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর ২০১৭ বিদ্যালয়ে প্রাঙ্গণে এ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সাবেক ছাত্রছাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে।
সোমবার পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজক কমিটির পাঠানো এক বিবৃতিতে ইচ্ছুকদের http://www.kailashganjschool.com/registration ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে। এ ছাড়া সরাসরি বিদ্যালয়ে গিয়েও নিবন্ধন করা যাবে। নিবন্ধন ফি ধরা হয়েছে ৫০০ টাকা। অনলাইনে নিবন্ধন করলে ০১৯৬৯-২৪৭৪৬১ নম্বরে এবং সরাসরি নিবন্ধনের ক্ষেত্রে ০১৭৯৫-৯৮৩৪৮২ নম্বরে বিকাশের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। নিবন্ধন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৯১৩-৯৩৭২৮৫ এবং ০১৯১৩-৮৯৭৭৯১ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।