খুলনার খান এ সবুর সড়কের নাম ‘যশোর রোড’ করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ঐতিহাসিক ও প্রধান সড়কটির আগের নাম ‘যশোর রোড’ পুনর্বহালের দাবি জানিয়েছেন খুলনার বিশিষ্ট নাগরিকেরা। এ দাবিতে গত সোমবার তাঁরা খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের হাতে স্মারকলিপি দিয়েছেন।বিশিষ্ট নাগরিকেরা জানান, আশির দশকে মুসলিম লীগ নেতা ও তৎকালীন সিটি মেয়র সিরাজুল ইসলামের সময় ঐতিহ্যবাহী খুলনার প্রধান রাজপথ ‘যশোর রোড’কে স্বাধীনতাবিরোধী মুসলিম লীগের নেতা খান এ সবুরের নামে নামকরণ করা হয়। তাঁরা ওই সড়কের আগের নামটি পুনর্বহালের দাবি জানান।