খুলনার চরমপন্থী শৈলেন ভারতে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের খুলনার ডুমুরিয়া অঞ্চলের চরমপন্থী সংগঠন নিউ বিদ্রোহী কমিউনিস্ট পার্টির দ্বিতীয় শীর্ষ নেতা শৈলেন বিশ্বাসকে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে। উত্তর চব্বিশ পরগনার বনগাঁও রেলস্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।বনগাঁও মহকুমা পুলিশের কর্মকর্তা সরবেন্দ্র দাস প্রথম আলোকে জানান, শৈলেন দীর্ঘদিন ধরে বনগাঁওয়ে নাম পরিবর্তন করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। এখানে তাঁর নাম ছিল প্রদীপ বিশ্বাস। গতকাল গোপনে পরিবার নিয়ে বাংলাদেশে যাচ্ছেন—এ তথ্যের ভিত্তিতে রাতে বনগাঁও রেলস্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল (আজ শুক্রবার) তাঁকে আদালতে হাজির করা হবে।