খুলনার দাদা ম্যাচ কারখানা তিন বছরেও চালু হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ হওয়ার তিন বছর পেরিয়ে গেলেও খুলনার দাদা ম্যাচ কারখানা চালু না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন কারখানাটির শ্রমিক-কর্মচারীরা। কবে নাগাদ কারখানাটি চালু হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।চলতি বছরের ২৪ জানুয়ারি খুলনা সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন প্রধানমন্ত্রীর কাছ থেকে কারখানাটি চালুর ব্যাপারে ঘোষণা আসবে বলে আশা করেছিলেন শ্রমিক-কর্মচারীরা। কিন্তু প্রধানমন্ত্রী কোনো ঘোষণা না দেওয়ায় হতাশ হয়ে পড়েন তাঁরা। দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. দিলখোশ মিয়া বলেন, কারখানার সাধারণ শ্রমিক-কর্মচারীদের মনে ধারণা জন্মেছে, সরকার সময়ক্ষেপণ করে চলছে। আসলে কারখানাটি চালু না করাই তাদের মূল উদ্দেশ্য।এ ব্যাপারে মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, কারখানাটি চালু করার ব্যাপারে প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মিলের দায়-দেনার বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় দেখছে। বিসিআইসির অধীনেই কারখানাটি চালু করা হবে। এ ব্যাপারে কিছু সমস্যার এখনো সমাধান না হওয়ায় একটু বিলম্ব হচ্ছে। তবে মিলটি চালুর বিষয়ে সরকার আন্তরিক।প্রসঙ্গত, ২০১০ সালের ফেব্রুয়ারি মাস থেকে উৎপাদন বন্ধের পর ওই বছরের ১৮ অক্টোবর থেকে কারখানাটি আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ। ২০১১ সালের ৫ মার্চ খুলনায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিসিআইসির আওতায় কারখানাটি চালু হবে বলে ঘোষণা দেন।