খুলনার ময়লাপোতার নাম বঙ্গবন্ধু স্কয়ার করার দাবি
খুলনা শহরের ময়লাপোতা মোড়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু স্কয়ার’ করার দাবি তুলেছে বাংলাদেশ ডিবেটিং সোসাইটি নামের শিক্ষা ও গবেষণাধর্মী একটি সংগঠন। গতকাল খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি এই দাবি জানায়।
সংবাদ সম্মেলনে ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে বিশ্বের সবচেয়ে বড় সাইকেল র্যা লি আয়োজনের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুকে স্থান পাওয়ার প্রত্যাশায় কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও ‘জাতির জনকের জন্মশতবর্ষ উপলক্ষে সাইকেল র্যা লি ২০২০’ কমিটির আহ্বায়ক বি এম আসাদুজ্জামান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিবেটিং সোসাইটির পরিচালক ও সাইকেল র্যা লি ২০২০ কমিটির সদস্যসচিব এ এইচ এম জামাল উদ্দীন, কমিটির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন, অধ্যাপক মো. আলমগীর কবির, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন প্রমুখ।