খুলনার মেয়রের অপারগতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেললাইনসহ সরকারি স্থাপনার নিরাপত্তার দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন খুলনার মেয়র মো. মনিরুজ্জামান।
সম্প্রতি স্থানীয় সরকারসচিব স্বাক্ষরিত এক ফ্যাক্সবার্তায় রেলওয়েসহ রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নজরদারি রাখতে খুলনার মেয়রকে অনুরোধ জানানো হয়।
মো. মনিরুজ্জামান জানান, পুলিশ প্রশাসনের ওপর তাঁর কোনো কর্তৃত্ব নেই। সম্পদ রক্ষার দায়দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। যেহেতু তাঁকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি তাই কোন ক্ষমতাবলে এ দায়িত্ব তিনি পালন করবেন তা তাঁর জানা নেই। তবে রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব সব নাগরিকের, তাই তিনি সবার প্রতি এ সম্পদ রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন।