খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলে ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মজুরি কমিশনের তৃতীয় কিস্তির টাকা পরিশোধের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলে ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ১৩ অক্টোবর তৃতীয় কিস্তির টাকা পরিশোধ করা হবে, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) এমন প্রতিশ্রুতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিবিএ নেতারা জানান, মজুরি কমিশনের তৃতীয় কিস্তির টাকা পরিশোধের বিষয় নিয়ে গত সোমবার বিকেলে বিজেএমসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ুন খালেদ তাঁর কার্যালয়ে পাটকল শ্রমিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। দুই ঘণ্টার এ বৈঠকে চেয়ারম্যান শ্রমিকদের পাওনা কিস্তির টাকা ১৩ অক্টোবর পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন শ্রমিক নেতারা।