খুলনার শিক্ষাপ্রতিষ্ঠানে বসবে সিসি ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিজ উদ্যোগে বাধ্যতামূলক সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা স্থাপন করতে হবে। পাশাপাশি সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে মহাসড়কের গতিরোধক সম্পূর্ণভাবে বিলুপ্তির জন্য আহ্বান জানানো হয়েছে।

গতকাল সোমবার খুলনা বিভাগের নিরাপত্তা সম্পর্কে সার্বিক সচেতনতা বৃদ্ধি ও জানমালের নিরাপত্তাসংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়। খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।

সভায় জানানো হয়, ইভ টিজিং (মেয়েদের উত্ত্যক্ত) বন্ধে জারিগান, পথনাটকসহ প্রচারমূলক কার্যক্রম চলমান রয়েছে। বাল্যবিবাহ যাতে না হয় এবং বাল্যবিবাহের কারণ অনুসন্ধানে বিভিন্ন জেলায় প্রশাসন সতর্ক রয়েছে।