খুলনায় অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের শিববাড়ীতে গতকাল একটি ফোমের কভার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দুজন কর্মচারী মারা গেছেন।সোনাডাঙ্গা থানার ওসি শহিদুল ইসলাম জানান, বিকেল সাড়ে চারটার দিকে মজিদ সরণির মৌসুমি ফেব্রিকস নামের একটি ফোমের কভার তৈরির কারখানার একটি ঘরে আগুন লাগে। এ সময় পাশের ঘরে কর্মরত কারখানার কর্মচারী ইব্রাহিম ও জাকির ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান। তিনি জানান, বয়রা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।বয়রা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাসুদ সরদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ইস্ত্রি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।