খুলনায় অনুষ্ঠিত হলো 'কলেজ নাট্য উৎসব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘থিয়েটার রথে, মুক্তির পথে, মুক্তিযুদ্ধের চেতনায় এসো হে শিক্ষার্থী’ স্লোগানে কলেজ থিয়েটার আন্দোলন শুরু করেছে খুলনার প্রতিনিধি সংস্কৃতি সংস্থা।
এ কর্মসূচিতে নাট্যকর্মী সংগ্রহের উদ্দেশ্যে বিভিন্ন কলেজে কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। এর মধ্য থেকে চারটি কলেজকে নিয়ে কলেজ নাট্য উৎসবের আয়োজন করে সংস্থাটি। গতকাল শনিবার বিকেলে খুলনার শহীদ হাদিস পাকে এ কলেজ নাট্য উৎসবের উদ্বোধন করেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সাংসদ এস এম মোস্তফা রশিদী সুজা। বিশেষ অতিথি ছিলেন খুলনা-২ আসনের সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার উপদেষ্টা শেখ বাহারুল আলম, অধ্যাপক মাহবুব-উল ইসলাম প্রমুখ।
কলেজ নাট্য উৎসবে খুলনার রূপসা কলেজ নবীন মাঝি, ডুমুরিয়ার শহীদ স্মৃতি মহিলা কলেজ হরণ, রূপসার সরকারি বঙ্গবন্ধু কলেজ কোথায় সে দেশ ও লবণচরার হাজি আবদুল মালেক ইসলামিয়া কলেজ সভ্যতার সংকট নাটক পরিবেশন করে।