খুলনায় অপহৃত ব্যক্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিপণ আদায়ের জন্য অপহরণের শিকার ইয়াসিন শেখ নামের এক রিকশাচালককে উদ্ধার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরের খালিশপুর পালপাড়া মধ্যপাড়া এলাকার বাইলেন-২-এর মোড়ে মো. নাসির উদ্দিন খানের পরিত্যক্ত ঘর থেকে ইয়াসিনকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অপহরণকারী চক্রের সদস্য মো. নাসির উদ্দিন খান ওরফে নয়ন (৩৭), জামাল সিকদার (৩৫), মো. সুমন (৩২) ও মো. মাহাবুবুল আলম খানকে (২৫) আটক করা হয়। ইয়াসিন তেরখাদা উপজেলার কোলাপাটগাতি গ্রামের দ্বীন ইসলাম শেখের ছেলে।

মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (ডিবি) কামরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে খালিশপুর এলাকা থেকে ইয়াসিন শেখকে অপহরণ করে নয়নের বাড়িতে নিয়ে যান অপহরণকারীরা।