খুলনায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ডুমুরিয়া উপজেলায় গত সোমবার বিকেলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হামলার ঘটনা তদন্তে উপজেলা আওয়ামী লীগ পাঁচ সদস্যের কমিটি করেছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আওয়ামী লীগের কর্মী সিরাজুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়৷ রাতে আহত মিল্টন ও সোহেলের ভাই আশরাফুল গাজী হাবিবসহ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের নামে একটি মামলা করেন৷