খুলনায় আইনজীবী হত্যা মামলায় ১৮ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা বারের আইনজীবী দুর্গাপদ মণ্ডল হত্যা মামলার রায়ে ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আদালত একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ দেন। খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মদীনা বেগম গতকাল বুধবার দুপুরে এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন সুনীল বৈদ্য, সুভাষ মণ্ডল, অরুণ বিশ্বাস, অমর সরদার, বাসুদেব সরকার, নৃপেন বিশ্বাস, বিনয় সরদার, জয়ন্ত সরদার, তাপস বিশ্বাস, বীরেন্দ্র নাথ ওরফে গিরেন্দ্র নাথ বিশ্বাস, পুলিন বিশ্বাস, মাধব বিশ্বাস, ভোলা সরদার, গোবিন্দ বিশ্বাস, সুধাংশু মণ্ডল, বিধান মণ্ডল, দীপক সরদার, আবদুল মজিদ ওরফে মালু। এঁদের মধ্যে দীপক সরদার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক আছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, দাকোপ উপজেলার লাউডোব গ্রামের বাসিন্দা দুর্গাপদ মণ্ডলকে ২০০০ সালের ২১ জুলাই কুপিয়ে ও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই তিনি মারা যান।