খুলনায় আইলা নিয়ে পর্যালোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আইলার এক বছর: আমাদের শিক্ষা’-বিষয়ক এক পর্যালোচনা সভা গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে অনুষ্ঠিত সভায় বক্তারা সমন্বয়ের মাধ্যমে দুর্যোগ মোকাবিলার ওপর জোর দেন। স্বপন গুহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফুদ্দিন শাহ্, জেলা প্রশাসক মো. জমসের আহম্মদ খন্দকার ও খুলনা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী খান। তালুকদার আবদুল খালেক বলেন, আইলার দুঃসহ স্মৃতি থেকে শিক্ষা নিলেই সহজেই প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী সময়ে মানুষের কষ্ট লাঘব করা সম্ভব হবে।