খুলনায় আইলাদুর্গত প্রান্তিক কৃষকদের মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইলাদুর্গত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা গতকাল বুধবার খুলনা নগরে মিছিল-সমাবেশ করেছেন। আবাদি জমিতে চিংড়ি চাষ বন্ধ, অবিলম্বে আইলাবিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণসহ পাঁচ দফা দাবিতে এসব কর্মসূচি পালন করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন কৃষকেরা।গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযানের (সিএসআরএল) সহযোগিতায় হিউম্যানিটিওয়াচ ও প্রাণের উদ্যোগে মিছিল-সমাবেশ হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে আইলাবিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণ, উপকূলীয় আবাদি জমিতে লোনাপানি ঢোকানো বন্ধ, বাজেটে উপকূলীয় কৃষির উন্নয়নে বরাদ্দ দেওয়া, বেড়িবাঁধের ক্ষতি করলে কমপক্ষে সাত বছর কারাদণ্ডের বিধান এবং বেড়িবাঁধ রক্ষার জন্য সংগ্রামকারী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিঃশর্ত মুক্তি এবং মামলা তুলে নেওয়ার দাবি জানান।সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম। বক্তব্য দেন মনিরুল ইসলাম, শেখ আশরাফুজ্জামান, এস এ রশীদ, মনিরুল হক, রসু আক্তার, রুহুল আমিন, জাহানারা বেগম, মোহন কুমার মণ্ডল, মাহবুব আলম, শরিফুল ইসলাম, হাসান মেহেদী প্রমুখ।