খুলনায় আগুনে দুই শতাধিক ঘর ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা মহানগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার দীঘিরপাড়ের বস্তিতে গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘণ্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খুলনার টুটপাড়া ফায়ার স্টেশনের কর্তব্যরত কর্মকর্তা আবদুল হান্নান জানান, রাত সোয়া আটটার দিকে সোনাডাঙ্গা কেসিসির সোলার এনার্জি পার্কের পাশের দীঘিরপাড় বস্তিতে আগুন লাগে।