খুলনায় আজ আমেরিকা সপ্তাহ শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন দূতাবাসের আয়োজনে খুলনায় আজ সোমবার তিন দিনব্যাপী আমেরিকা সপ্তাহ শুরু হচ্ছে। ঢাকার বাইরের মানুষের কাছে দূতাবাসের কার্যক্রম তুলে ধরার লক্ষ্যে সেখানে এবার দ্বিতীয়বারের মতো আমেরিকা সপ্তাহ আয়োজন করা হয়েছে। এর আগে চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী ও সিলেটে এই সপ্তাহ অনুষ্ঠিত হয়।এবারের আমেরিকা সপ্তাহে খুলনায় মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত কর্মসূচিগুলো জনগণের সামনে তুলে ধরা হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয়ে কীভাবে অধ্যয়নের সুযোগ পাওয়া যায়, কীভাবে ভিসার জন্য আবেদন করতে হয় বা যুক্তরাষ্ট্র সরকারের কোনো উন্নয়ন প্রকল্পে কীভাবে অংশ নিতে হয়, সেসব বিষয়ও জানার সুযোগ পাবে দর্শনার্থীরা।এ উপলক্ষে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের অভিনেতা-অভিত্রীেদের অংশগ্রহণে নাটিকা, খুলনা পুলিশ বাহিনী ও স্থানীয় তরুণদের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ ও কনসার্ট আয়োজন করা হয়েছে। ক্রিকেট ম্যাচে খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, মেহরাব হোসেন অপি ও সালমা খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।