প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় আই-জেনের তিন দিনব্যাপী আঞ্চলিক ক্যাম্প ও প্রতিযোগিতা আজ মঙ্গলবার শেষ হচ্ছে। গত রোববার শুরু হওয়া এ ক্যাম্পে খুলনা অঞ্চলের আট জেলার সেরা আটটি বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
খুলনায় আই-জেন আঞ্চলিক ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে রূপসা স্ট্যান্ড রোড এলাকায় একটি এনজিওর কার্যালয়ে। এতে অংশ নিচ্ছে খুলনা জিলা স্কুল, সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়, বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়, যশোরের বিএএফ শাহীন কলেজ, নড়াইলের মুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় ও চুয়াডাঙ্গার ভি জে সরকারি উচ্চবিদ্যালয়। এই অঞ্চল থেকে সেরা স্কুলটি অংশ নেবে আই-জেনের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়।