খুলনায় আঞ্চলিক গণিত উৎসবের নিবন্ধন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় আঞ্চলিক গণিত উৎসবের নিবন্ধন চলছে। চারটি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এ নিবন্ধন গত রোববার থেকে শুরু হয়েছে।
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলোর আয়োজনে এ গণিত উৎসব এবার চতুর্দশবারের মতো অনুষ্ঠিত হবে। ২০১৬ সালে হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের দল নির্বাচন করতে সারা দেশে এ উৎসব শুরু হবে ১৮ ডিসেম্বর। এ বছর মোট ২৪টি জেলায় আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে। আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীরা ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠেয় চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশ নেবে।
আয়োজকেরা জানিয়েছেন, খুলনা আঞ্চলিক গণিত উৎসব ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। খুলনা পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ উৎসব হবে। খুলনার পাশাপাশি বাগেরহাট, সাতক্ষীরা ও গোপালগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির এক হাজার শিক্ষার্থী এতে অংশ নিতে পারবে। তবে তার আগে ক্যাটাগরির ভিত্তিতে নাম নিবন্ধন করতে হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রথম আলোর খুলনা অফিসে (৩৩৫ শেরেবাংলা রোড, ময়লাপোতা মোড়, খুলনা। মুঠোফোন ০১৭১৫৯৫১০৩৬) এসে নিবন্ধন করা যাবে। ‘আগে এলে আগে’ ভিত্তিতে নিবন্ধন করা হবে।