খুলনায় আবৃত্তি আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার আবৃত্তি অনুশীলন কেন্দ্র ‘বাক আবৃত্তি অনুশীলন চক্র’ গতকাল শুক্রবার সন্ধ্যায় আবৃত্তি আড্ডার আয়োজন করে। খুলনার নতুন-পুরোনো আবৃত্তি শিল্পীদের অংশগ্রহণে উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আড্ডা বসে।
আবৃত্তিশিল্পী ত্রিদিব মণ্ডলের সঞ্চালনায় কথার ফাঁকে ফাঁকে চলে আবৃত্তি পরিবেশনা। বিশিষ্ট আবৃত্তিশিল্পী পুতুল হায়দার, রোজী রহমান, অধ্যাপিকা রমা রহমান, অধ্যাপক তারক চাঁদ ঢালী, অধ্যাপক শংকর মল্লিক, সেগুফতা আহম্মেদ, নাজমুল হাসান, উম্মে কুলসুমসহ আরও অনেকে আবৃত্তি পরিবেশনা করেন।
আবৃত্তি শিল্পের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন পুতুল হায়দার, হিমাংশু বিশ্বাস, রোজী রহমান ও সেগুফতা আহম্মেদ। তাঁরা বলেন, নিয়মিত আবৃত্তি আড্ডার মাধ্যমে এর বিকাশ ঘটানো সম্ভব।