খুলনায় ইজিবাইক চালক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার বটিয়াঘাটা থানার পুলিশ গত বুধবার সন্ধ্যায় রূপসা সেতু সড়কে সুড়িখালী খালের পাশ থেকে মেরাজ হোসেন (২৫) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে। তিনি নগরের বানরগাতি বাজার এলাকার ছালেম সরদারের ছেলে।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বানরগাতি বাজার থেকে মেরাজ ভাড়ার একটি ইজিবাইক নিয়ে চালাতে বের হন। তারপর থেকে তিনি নিখোঁজ। বুধবার সন্ধ্যায় বটিয়াঘাটা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার হয়েছে। বটিয়াঘাটা থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম বলেন, মেরাজকে হত্যা করে তাঁর ইজিবাইকটি নিয়ে গেছে। এ ব্যাপারে নিহতের ভাই আল-আমিন বাদী হয়ে ইজিবাইক হারানো ও মেরাজকে হত্যার অভিযোগে কারও নাম উল্লেখ না করে থানায় মামলা করেন।