খুলনায় ইজিবাইক চালকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ব্যাটারিচালিত ইজিবাইক চালকেরা গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। খুলনা সিটি করপোরেশনের সব ইজিবাইক চলাচল করার অনুমতি প্রদানসহ তিন দফা দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করছেন।
গতকাল বেলা ১১টায় নগরের শিববাড়ী মোড়ে মিছিল ও সমাবেশ করে ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম। সংগঠনটি ইজিবাইকচালকদের ওপর হামলা, চালকদের গ্রেপ্তার করার প্রতিবাদে ও তিন দফা দাবিতে এই কমসূচি পালন করছে।