খুলনায় ইভ টিজিং ও চাঁদাবাজি রোধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ইভ টিজিং ও চাঁদাবাজি রোধ, শহরের পার্শ্ববর্তী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, ব্যাটারিচালিত স্কুটারের (ইজি বাইক) ভাড়া নির্ধারণ এবং এগুলো চলাচলের নীতিমালা তৈরি করাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকারের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।সভায় আইনশৃঙ্খলা প্রতিবেদনে জানানো হয়, মহানগর ছাড়া জেলার নয়টি থানায় গত আগস্ট মাসে মোট ১৯০টি মামলা হয়। গত জুলাইয়ে মামলার সংখ্যা ছিল ১৭৭। মহানগরের পাঁচটি থানায় আগস্টে মোট ১৭৭টি মামলা হয়েছে। জুলাইয়ে এ সংখ্যা ছিল ১৪৬।