প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির খুলনা জেলা শাখার কনভেনশন গতকাল শনিবার শহরের উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, সুন্দরবন প্রকৃতিবর্ম হিসেবে লাখ লাখ মানুষের জীবন বাঁচায়। এ বনকে আমরা ধ্বংস হতে দিতে পারি না। তিনি বলেন, দেশকে কতিপয় গোষ্ঠীর লোভের বলি হতে দিতে পারি না। গ্যাসসহ সমুদ্র ও স্থলভাগের সব সম্পদ মানুষের স্বার্থে ব্যবহার করতে হবে। কনভেনশনে কমিটির খুলনা জেলা শাখার আহ্বায়ক মনোজ দাসের সভাপতিত্বে বক্তব্য দেন কল্লোল মোস্তফা, সাইফুল হক, মোশরেফা মিশু, জোনায়েদ সাকী প্রমুখ। কনভেনশনের প্রস্তাব উপস্থাপন করেন মুনীর চৌধুরী।