খুলনায় কলেজছাত্র নয় দিন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্র আল মাসুদের খোঁজ গত নয় দিনেও মেলেনি। তিনি নগরের দৌলতপুরের পাট ব্যবসায়ী আলাউদ্দিন হাওলাদারের ছেলে। আলাউদ্দিন জানান, ১৭ মে আশরাফ হোসেনসহ কয়েকজন মহেশ্বরপাশার বাড়ি থেকে মাসুদকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে মাসুদের মুঠোফোন বন্ধ। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। প্রথম দফায় তাদের তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা অপহরণের কথা স্বীকার করেছে। শিগগিরই মাসুদকে উদ্ধার করা সম্ভব হবে।