খুলনায় কলেজিয়েটের জিপিএ-৫ পাওয়া ছাত্রীদের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কেসিসি উইমেন্স কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।কলেজের অধ্যক্ষ মো. নাজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ ও মিজানুর রহমান ভূঁইয়া। বক্তব্য দেন ওসমান গনি, এম রশিদুজ্জামান, লুৎফর রহমান প্রমুখ। ছাত্রীদের মধ্যে বক্তব্য দেয় মোহসিনা ফেরদৌসী, তাসনিম আফরিক ও রিয়াজুল জান্নাত।প্রধান অতিথি তালুকদার আবদুল খালেক খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কেসিসি উইমেন্স কলেজকে নারী শিক্ষার অনন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।